News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর উপনির্বাচনে উত্তেজনা: কংগ্রেস প্রার্থীর সাক্ষাৎকার ঘিরে বিশৃঙ্খলা, সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ
Image

ধর্মনগর উপনির্বাচনে উত্তেজনা: কংগ্রেস প্রার্থীর সাক্ষাৎকার ঘিরে বিশৃঙ্খলা, সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ

ধর্মনগর, ৯ এপ্রিল: উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ধর্মনগর। মঙ্গলবার চন্দ্রপুর কৃষি দপ্তরের উপ-অধিকর্তার কার্যালয়ে অবস্থিত ৫৬/২৪ নম্বর ভোটকেন্দ্রে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সাক্ষাৎকার চলাকালীন হঠাৎ করেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেন। জানা গেছে, ওই ব্যক্তিরা ভোট প্রদান করলেও নির্বাচন কমিশনের নির্ধারিত ১০০ মিটার দূরত্বের নিয়ম অমান্য করে ভোটকেন্দ্রের আশেপাশে অবস্থান করছিলেন। এর ফলে সাংবাদিকদের কাজ ব্যাহত হয় এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top