News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে শিক্ষকের বাড়িতে গরু চুরির চেষ্টা ব্যর্থ, গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় উদ্ধার গবাদি পশু
Image

বিশ্রামগঞ্জে শিক্ষকের বাড়িতে গরু চুরির চেষ্টা ব্যর্থ, গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় উদ্ধার গবাদি পশু

আগরতলা, ৮ এপ্রিল: বিশ্রামগঞ্জ ইটভাট্টা সংলগ্ন এলাকায় এক শিক্ষকের বাড়ি থেকে গবাদি পশু চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে গ্রামবাসীদের তৎপরতা ও পুলিশের দ্রুত পদক্ষেপে শেষ পর্যন্ত চোরেরা গরু নিয়ে পালাতে পারেনি।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে শিক্ষক মানিক ধরের বাড়ি থেকে দুটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিষয়টি টের পান মানিক ধর। সঙ্গে সঙ্গে তিনি গোটা গ্রামের মানুষকে খবর দেন এবং এলাকাবাসীদের নিয়ে শুরু হয় তল্লাশি অভিযান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পুলিশ ও গ্রামবাসীদের যৌথ তৎপরতায় সারারাত জুড়ে এলাকায় তল্লাশি চালানো হয়। অবশেষে বুধবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি গভীর জঙ্গলের রাবার বাগান থেকে গবাদি পশুগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, তল্লাশির চাপ বাড়তে থাকায় চোরেরা গরুগুলো বেঁধে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উদ্ধার হওয়া গবাদি পশুগুলো বাড়িতে নিয়ে আসেন শিক্ষক মানিক ধর। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি গ্রামবাসীদের সতর্কতা ও ঐক্যবদ্ধ উদ্যোগে চুরি রুখে দেওয়ার ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top