News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের জমি জবরদখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন প্রিন্সিপাল
Image

বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের জমি জবরদখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন প্রিন্সিপাল

বিশালগড়, ৭ এপ্রিল: বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের প্রায় এক হাজার মিটার জমি জবরদখল করে পাকাপোক্ত নির্মাণ করে ব্যবসা বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রিন্সিপাল চির কুমার দেববর্মা মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের আবেদন জানান প্রিন্সিপাল জানান  দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জমির একটি বড় অংশ কিছু ব্যবসায়ী জবরদখল করে সেখানে স্থায়ী কনস্ট্রাকশন তৈরি করে ব্যবসা চালিয়ে আসছে।

ফলে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন  ছাত্রছাত্রীদের খেলাধুলা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের কাজে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন  বিদ্যালয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় এখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু জমি দখল করে ব্যবসা পরিচালনার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

তাই দ্রুত প্রশাসন ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ের জবরদখল হওয়া জমি উদ্ধার করার দাবি জানান প্রিন্সিপাল বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি প্রায় এক হাজার মিটার জায়গা জবরদখলমুক্ত করা গেলে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন  নতুন ভবন নির্মাণ এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। প্রশাসনের কাছে তাদের একটাই আবেদন  দ্রুত তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ের জমি ফিরিয়ে দেওয়া হোক এই ঘটনায় এখন প্রশাসন কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ  ছাত্রছাত্রী এবং অভিভাবক মহল।

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top