News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেসের প্রচার গাড়ি আটকের অভিযোগ বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিরুদ্ধে
Image

কংগ্রেসের প্রচার গাড়ি আটকের অভিযোগ বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিরুদ্ধে

ধর্মনগর, ৭ এপ্রিল: উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে উত্তেজনা ছড়াল ধর্মনগরে। কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় হুলস্থূল পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, প্রচারের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের প্রচার গাড়ি আচমকাই আটকে দেওয়া হয়। এই ঘটনায় সরব হয়ে ওঠেন কংগ্রেস প্রার্থী নিজে। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই তাঁদের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করা হয়েছে।

চয়ন ভট্টাচার্য বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল দলের সমানভাবে প্রচারের অধিকার থাকা উচিত। কিন্তু এভাবে প্রচার গাড়ি আটকে দেওয়া সম্পূর্ণ অনৈতিক এবং নির্বাচনী বিধি লঙ্ঘনের সামিল।

অন্যদিকে, এই অভিযোগ নিয়ে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

Releated Posts

কদমতলা ও গন্ডাতুইসার সাম্প্রদায়িক হিংসার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানবাধিকার কমিশনে ডেপুটেশন, বিক্ষোভ সিপিআই(এমএল)-এর

আগরতলা, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Jul 7, 2026

ঊনকোটি জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচারে ৬ বছরের শিশুর প্রাণ রক্ষা, চিকিৎসকদের সাফল্যে খুশি পরিবার

কৈলাশহর, ৬ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে একটি জটিল অস্ত্রোপচার করে ৬ বছর বয়সী এক শিশুর ঘাড় থেকে…

ByByReshmi Debnath Jul 7, 2026

আগামী ৫ বছরের মধ্যে গ্রামের আমূল পরিবর্তন আনার প্রয়াস নেওয়া হয়েছে: পঞ্চায়েতমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই: রাজ্য সরকার ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে পাথেয় করে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও…

ByByReshmi Debnath Jul 7, 2026

রাস্তার নির্মাণকাজে চরম অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগে জনরোষের মুখে  ঠিকাদারি সংস্থা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,৬ ই জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় রাস্তার নির্মাণকাজে চরম…

ByByReshmi Debnath Jul 7, 2026
Scroll to Top