News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গতবারের ভোটের ব্যবধানকে ছাড়িয়ে ধর্মনগরে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী
Image

গতবারের ভোটের ব্যবধানকে ছাড়িয়ে ধর্মনগরে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী গত বারের ভোটের ব্যবধানকে ছাড়িয়ে ধর্মনগরের উপনির্বাচনে জয়ী হবেন।
আজ ধর্মনগরে একটি বিশাল নির্বাচনী রোড শোর নেতৃত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী, যেখানে হাজার হাজার মানুষ বিজেপির সমর্থনে রাজপথে নেমেছেন।

পরে মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, এই নির্বাচনী কার্যক্রমে বিপুল সংখ্যক লোক সমাগম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোক এই নির্বাচনী শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তীকে সামনে রেখে আজ একটি বিশাল মিছিল হয়েছে। বিপুল সংখ্যক মানুষ এখানে এসেছেন এবং আমি নিশ্চিত যে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী একজন অত্যন্ত ভদ্র মানুষ এবং তিনি অবশ্যই বিজয়ী হবেন। গত বছর বিজেপি যেভাবে ভোট পেয়েছিল, এবারের ব্যবধানে সেটাও ছাড়িয়ে যাবে।

মুখ্যমন্ত্রী বলেন, সকলকে অবশ্যই সকাল থেকে রাত অবধি জনগণের জন্য কাজ করতে হবে, যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন এবং বিজেপি কার্য কর্তাগন সকাল ৬টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত কাজ করেন, যে কারণে দল ফলাফল পাচ্ছে।

তিনি আরো বলেন, আমরা দেশ, রাজ্য ও উন্নয়ন নিয়ে ভাবি, কিন্তু বিরোধীরা শুধু নিজেদের কথা চিন্তা করে।

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top