News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ
Image

বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ

আগরতলা, ৬ এপ্রিল: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার ধনঞ্জয়নগরের শ্যামলী বাজার এলাকায় বিজেপি ও মথা সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে।

জানা যায়, ওই এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে বেরিয়েছিলেন বিজেপির কর্মী ও নেতৃত্ব। সেই সময় মথা সমর্থকদের তরফে তাদের উপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়।
যদিও এই ঘটনায় কেউ আহত হননি, তবে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয়ভাবে তৎপরতা নেওয়া হয় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও অপর পক্ষের তরফে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ,…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লেক চৌমুহনী বাজার কমিটি নিয়ে অভিযোগের জেরে অস্থায়ী কমিটি গঠন, উদ্যোগ মেয়রের

আগরতলা, ৬ এপ্রিল : ২০২৩ সালে অবৈধভাবে লেক চৌমুহনী বাজার কমিটি গঠিত হয়েছিল—এমনই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

টিটিএএডিসি নির্বাচন ঘিরে উত্তেজনা, হিংসার অভিযোগে উদ্বেগ মুখ্য সচেতকের

তেলিয়ামুড়া, ৬ এপ্রিল: গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের উপরই নির্ভর করে সুস্থ রাজনৈতিক পরিবেশ। তবে আসন্ন ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

টাকারজলা-জম্পুইজলা এএডিসি কেন্দ্রে তিপ্রা মথার জোর প্রচার, বুথ অফিস উদ্বোধন

আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে টাকারজলা-জম্পুইজলা এএডিসি কেন্দ্রে তিপ্রা মথার প্রার্থী সুরজ দেববর্মা জোরকদমে প্রচার…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top