News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক
Image

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির পুলিশ প্রায় ৫০ থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় দুইজন মহিলা সহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রী সেজে কয়েকজন মহিলা বাসে করে গাঁজা পাচারের চেষ্টা করছিল। বিষয়টি জানতে পেরে গর্জি এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ। সন্দেহজনক একটি বাসকে থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়।

উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন মহিলাকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশের তৎপরতায় এই পাচারচক্রের পরিকল্পনা ভেস্তে গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ধর্মনগরে বাম ছাত্রনেতার ধানের চারা নষ্ট, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার উপ্তাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় এসএফআই-এর মহকুমা সম্পাদক অমরজিৎ দেবের…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

কদমতলা ও গন্ডাতুইসার সাম্প্রদায়িক হিংসার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানবাধিকার কমিশনে ডেপুটেশন, বিক্ষোভ সিপিআই(এমএল)-এর

আগরতলা, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Jul 7, 2026

ঊনকোটি জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচারে ৬ বছরের শিশুর প্রাণ রক্ষা, চিকিৎসকদের সাফল্যে খুশি পরিবার

কৈলাশহর, ৬ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে একটি জটিল অস্ত্রোপচার করে ৬ বছর বয়সী এক শিশুর ঘাড় থেকে…

ByByReshmi Debnath Jul 7, 2026

আগামী ৫ বছরের মধ্যে গ্রামের আমূল পরিবর্তন আনার প্রয়াস নেওয়া হয়েছে: পঞ্চায়েতমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই: রাজ্য সরকার ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে পাথেয় করে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও…

ByByReshmi Debnath Jul 7, 2026
Scroll to Top