News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ১৫ বছরের কিশোরের
Image

নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ১৫ বছরের কিশোরের

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৫ বছরের কিশোর শুভম দাসের। শান্তিরবাজারের মহামুনি বৌদ্ধ মন্দির সংলগ্ন নদীতে স্নান করতে নেমে মর্মান্তিকভাবে ডুবে মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে।

জানা গেছে, গঞ্জারটিলার বাসিন্দা বিমল দাসের পুত্র শুভম দাস তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে সাইকেলে করে মহামুনি বৌদ্ধ মন্দির দর্শনে গিয়েছিল। মন্দির দর্শন শেষে তারা দু’জন মিলে পাশের নদীতে স্নান করতে নামে। স্নানের সময় আচমকাই নদীর গভীর জলে তলিয়ে যায় শুভম।

তার বন্ধুর চিৎকারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিরবাজার অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। দীর্ঘ তল্লাশির পর অবশেষে নদী থেকে অচৈতন্য অবস্থায় শুভমকে উদ্ধার করা হয়।
তৎক্ষণাৎ তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
একটি সাধারণ ভ্রমণ যে এভাবে মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা ভাবতেও পারেননি পরিবারের সদস্যরা। এই অকাল মৃত্যুর ঘটনায় গঞ্জারটিলা সহ গোটা শান্তিরবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top