News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে আমরা বাঙালী দলের জনসংযোগ, প্রার্থী বিভাস রঞ্জন দাসের পক্ষে ভোটের আহ্বান
Image

ধর্মনগরে আমরা বাঙালী দলের জনসংযোগ, প্রার্থী বিভাস রঞ্জন দাসের পক্ষে ভোটের আহ্বান

ধর্মনগর, ৫ এপ্রিল : আমরা বাঙালী দলের উদ্যোগে রবিবার ধর্মনগরের বিবেকানন্দ রোড, কদমতলা স্ট্যান্ড, চন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে দলের পক্ষ থেকে বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র, ধর্মনগর কেন্দ্রের প্রার্থী বিভাস রঞ্জন দাস, রামকৃষ্ণ দেবনাথ, যুগ্ম ও প্রচার সচিব দুলাল ঘোষ, ছাত্র ও যুব সচিব বিপ্লব দাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

জনসংযোগ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দলের নেতারা দাবি করেন, দীর্ঘ কয়েক দশক ধরে ত্রিপুরায় বাঙালী সমাজ বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। তারা অভিযোগ করেন, ১৯৮০ সালের পর থেকে বহু বাঙালী খুন, ধর্ষণ ও উচ্ছেদের শিকার হয়েছে, কিন্তু এই বিষয়ে কোনো রাজনৈতিক দলই যথাযথভাবে সরব হয়নি।

দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, বিভিন্ন রাজনৈতিক দল জনজাতি ভোটের স্বার্থে তোষামূলক রাজনীতি করছে এবং বাঙালীদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। এছাড়া, এনআরসি ও এসআইআর-এর মতো আইনকে বাঙালীবিরোধী আখ্যা দিয়ে এগুলির মাধ্যমে বাঙালীদের নাগরিকত্ব ও ভোটাধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলেও দাবি করেন নেতারা।

এই প্রেক্ষিতে আমরা বাঙালী দলের নেতারা আসন্ন উপনির্বাচনে তাদের মনোনীত প্রার্থী বিভাস রঞ্জন দাসকে ‘নৌকা’ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। তারা বলেন, বাঙালী জাতির অধিকার রক্ষায় গণআন্দোলন গড়ে তুলতেই এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মসূচির মাধ্যমে দলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে তাদের দাবি ও বক্তব্য তুলে ধরা হয় এবং ব্যাপক সাড়া মিলেছে বলেও দাবি করা হয়েছে।

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top