News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে কংগ্রেসের বিশাল জনসভা, চয়ন ভট্টাচার্যের সমর্থনে শীর্ষ নেতৃত্বের প্রচার
Image

ধর্মনগরে কংগ্রেসের বিশাল জনসভা, চয়ন ভট্টাচার্যের সমর্থনে শীর্ষ নেতৃত্বের প্রচার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: আসন্ন ৯ এপ্রিল ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে চরমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। সেই প্রেক্ষিতে শনিবার ধর্মনগরের কালী দিঘির পাড় সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

জনসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার বিশিষ্ট কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা, ত্রিপুরা কংগ্রেসের ভারপ্রাপ্ত প্রভারি ও সাংসদ সপ্তগিরি শংকর উলকা। এছাড়াও উপস্থিত ছিলেন ওড়িশার প্রাক্তন মন্ত্রী নিরঞ্জন পাটনায়কসহ রাজ্য ও জেলা স্তরের একাধিক শীর্ষ নেতা।

সভায় বক্তারা বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে সাধারণ মানুষের নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রধান বক্তা সাংসদ সপ্তগিরি শংকর উলকা কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির কড়া সমালোচনা করে অভিযোগ করেন, বর্তমান সরকার বেকারত্ব, মূল্যবৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সম্পূর্ণ ব্যর্থ।

তিনি সভার শেষে উপস্থিত জনতাকে ধর্মনগরের সার্বিক উন্নয়ন এবং তথাকথিত অপশাসনের অবসান ঘটাতে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

কংগ্রেস নেতৃত্বের দাবি, আগামী ৯ এপ্রিলের উপনির্বাচনে ধর্মনগরের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top