News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়িকার বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগ, শনাক্ত দুই অভিযুক্ত
Image

বিধায়িকার বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগ, শনাক্ত দুই অভিযুক্ত

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়-কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট থেকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট করার অভিযোগে সাইবার থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনায় দুই যুবককে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, “সুমন দাস” নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত কয়েকদিন ধরে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে সাইবার থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে।

তদন্তে নেমে পুলিশ তেলিয়ামুড়া এলাকার দুই যুবক—দ্বীপ নাথ ভৌমিক ও সন্দীপন চক্রবর্তীকে এই ঘটনার সঙ্গে জড়িত বলে শনাক্ত করেছে। এই মামলার তদন্তকারী অফিসার, সাব-ইন্সপেক্টর মৌসুমী দত্ত শনিবার অভিযুক্তদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেন। তবে সেখানে গিয়ে কাউকেই পাওয়া যায়নি বলে জানা গেছে।

পুলিশ আরও জানিয়েছে, ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ধারাবাহিকভাবে বিধায়িকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পোস্ট করা হচ্ছিল। ইতিমধ্যে সংশ্লিষ্ট আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পরিচয় ব্যবহার করে মানহানিকর পোস্টের ঘটনায় প্রশাসন কড়া অবস্থান নিয়েছে। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top