News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ড্রপ গেইটে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা, গুরুতর আহত চালক
Image

ড্রপ গেইটে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা, গুরুতর আহত চালক

আগরতলা, ৪ এপ্রিল: ড্রপ গেইট এলাকায় এক দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারায় গুরুতরভাবে আহত হলেন গাড়ির চালক। ঘটনাটি ঘটে আগরতলা থেকে দক্ষিণমুখী জাতীয় সড়কে।

জানা গেছে, টিআর১এইচ২২৯৭ নম্বরের গাড়িটি অতিরিক্ত গতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতর জখম হন। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে যান পথচলতি অন্যান্য যানবাহনের যাত্রীরা।

দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় হাঁপানিয়া হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চালকের অসাবধানতা এবং অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দক্ষিণমুখী যানবাহনগুলি জাতীয় সড়কে প্রায়ই অতিরিক্ত গতিতে চলাচল করে, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে।

এদিকে, ট্রাফিক নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপরতা নেই বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top