News Flash

  • Home
  • দিনের খবর
  • তিরুবনন্তপুরমে মোদীর রোডশো ঘিরে উৎসবের আবহ, উপচে পড়া ভিড়
Image

তিরুবনন্তপুরমে মোদীর রোডশো ঘিরে উৎসবের আবহ, উপচে পড়া ভিড়

তিরুবনন্তপুরম, ৪ এপ্রিল (আইএএনএস): রঙ, সংস্কৃতি আর জনস্রোতে ভরে উঠল কেরলের রাজধানী তিরুবনন্তপুরম। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র রোডশো ঘিরে শহর কার্যত এক উৎসবের রূপ নেয়।

তিরুভাল্লায় জনসভা সেরে হেলিকপ্টারে শহরে পৌঁছনোর পর কিল্লিপালম থেকে শুরু হয় এই রোডশো। তবে তার অনেক আগেই রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষ ভিড় জমায়, এক নজর প্রধানমন্ত্রীর দেখা পাওয়ার আশায়।

কিল্লিপালম থেকে প্রায় ১.৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোডশো পৌঁছয় নেমমে, যা কেরল বিধানসভার ১৪০ আসনের মধ্যে বিজেপির একমাত্র জেতা আসন হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ।

এই কেন্দ্রটি বেছে নেওয়ার পিছনে কৌশলগত কারণও রয়েছে। ২০১৬ সালে এখান থেকেই বিজেপির প্রবীণ নেতা ও. রাজাগোপাল ইতিহাস গড়েছিলেন, যদিও ২০২১ সালে এই আসন হাতছাড়া হয় এবং জয় পান ভি. শিবানকুট্টি।

রোডশোর পথে একাধিক জায়গায় বিজেপি কর্মীরা কেরলের ঐতিহ্যবাহী নৃত্য ও সংস্কৃতির প্রদর্শনী করেন, যা গোটা পরিবেশকে উৎসবমুখর করে তোলে। ঢাক-ঢোলের তালে এবং সমর্থকদের উচ্ছ্বাসে অনুষ্ঠানটি যেন এক বর্ণাঢ্য শোভাযাত্রায় পরিণত হয়।

ওপেন জিপে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জনতার অভিবাদন গ্রহণ করেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির একাধিক প্রার্থী ও নেতা, যেমন রাজীব চন্দ্রশেখর, শ্রীলেখা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি. মুরালিধরন এবং করামনা জয়ন।

বিজেপি নেতৃত্বের দাবি, এই বিপুল জনসমাগম কেরলে দলের ক্রমবর্ধমান শক্তির ইঙ্গিত। ২০২১ সালে ৯টি আসনে দ্বিতীয় স্থানে থাকা এবং সম্প্রতি তিরুবনন্তপুরম কর্পোরেশন দখলের পর এবার নেমমের বাইরে প্রভাব বাড়ানোর লক্ষ্য নিয়েছে দল।

উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল কেরলে ১৪০টি আসনে ভোটগ্রহণ হবে।

Releated Posts

‘সংসদ চলো’ বিক্ষোভে এনআইএ তদন্তের দাবিতে দায়ের জনস্বার্থ মামলা প্রত্যাহারের অনুমতি দিল দিল্লি হাই কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ বিক্ষোভে সংসদ ভবনের নিরাপত্তা ভাঙার…

ByBySandeep Biswas Jul 24, 2026

২৭ জুলাই সিজেপি-র আন্দোলনে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভায় দলের উপনেতা সৌগত রায়

কলকাতা, ২৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ জুলাই নয়াদিল্লিতে গিয়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে…

ByBySandeep Biswas Jul 24, 2026

হিমাচলে ভয়াবহ ধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে গাড়ির উপর; ৬ মাসের শিশুসহ নিহত ১৩

শিমলা, ২৪ জুলাই (আইএএনএস): হিমাচল প্রদেশের লাহৌল-স্পিতি জেলার দুর্গম পাঙ্গি উপত্যকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় ৬ মাসের এক শিশুসহ…

ByByNews Desk Jul 24, 2026

সিজেপি প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠক, শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল আন্দোলনকারীরা

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস ইস্যু এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে ঘিরে ককরোচ জনতা পার্টি…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top