News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর উপনির্বাচন: প্রচারে ঝড় তুলছেন বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্ত
Image

ধর্মনগর উপনির্বাচন: প্রচারে ঝড় তুলছেন বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ এপিল : আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে জোরদার হয়েছে রাজনৈতিক তৎপরতা। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারে গতি বাড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এরই মধ্যে বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্ত জনসংযোগে ঝড় তুলেছেন বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই ময়দানে নেমে পড়েছিলেন অমিতাভ দত্ত। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ১৬ই মার্চ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তার বহু আগে থেকেই এলাকায় প্রচার শুরু করেন তিনি। মঙ্গলবার ফের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ২৯ নম্বর বুথ এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রচার চালান। লিফলেট বিলির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগেভাগে প্রচারে নেমে পড়ায় শাসক দল বিজেপির উপর কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে অমিতাভ দত্তের বক্তব্য, “আমরা সারা বছর মানুষের পাশে থাকি, তাই ভোট ঘোষণা আমাদের কাছে শুধুমাত্র একটি তারিখ মাত্র। আমাদের লড়াই অনেক আগে থেকেই শুরু হয়েছে।” তিনি আরও দাবি করেন, ৯ই এপ্রিল সাধারণ মানুষ কাস্তে-হাতুড়ি-তারা প্রতীকে ভোট দিয়ে উপযুক্ত জবাব দেবেন।

উল্লেখ্য, দীর্ঘদিনের বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রয়াণে এই আসনটি শূন্য হয়। সেই প্রেক্ষিতেই অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন। এখন দেখার বিষয়, আগাম প্রচারের এই কৌশল বামফ্রন্টের পক্ষে কতটা ফলপ্রসূ হয়, নাকি ৪ঠা মে-র ফলাফলে অন্য কোনো সমীকরণ সামনে আসে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top