News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে মহাধুমধামে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী
Image

রাজ্যে মহাধুমধামে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী

আগরতলা, ২ এপ্রিল: সারা রাজ্যে মহাধুমধামে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই পবিত্র উৎসব।

শহরের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন ভক্তরা। বিশেষভাবে লক্ষীনারায়ণ বাড়িতে ঘটা করে হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে। এখানে সকাল থেকেই পূজা এবং ভক্তিমূলক কার্যক্রমে অংশগ্রহণ করছেন অসংখ্য মানুষ।

অন্যদিকে, রাজধানীর বিবেকানন্দ ব্যায়ামাগারেও হনুমান জয়ন্তী উপলক্ষে মহাধূমধামে আয়োজন করা হয়েছে হনুমান পূজার। ধর্মীয় পরিবেশে ভক্তদের উপস্থিতি উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সব মিলিয়ে, ভক্তি ও আস্থার আবহে রাজ্যজুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026

গন্ডাছড়ায় বন দপ্তরের অভিযানে চোরাই চেরাই কাঠ উদ্ধার, আটক পিকআপ গাড়ি

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ জুলাই: গন্ডাছড়ায় বন দপ্তরের ধারাবাহিক অভিযানে ফের সাফল্য মিলেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গন্ডাছড়ার…

ByByReshmi Debnath Jul 24, 2026

বেহাল গন্ডাছড়া-আমবাসা সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ, ঘণ্টার পর ঘণ্টা আটকে রইল যানবাহন

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গন্ডাছড়া-আমবাসা ৫৩ কিলোমিটার সড়ক দ্রুত সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

মেলাঘরে মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস বিক্রির অভিযোগ, পান করে অসুস্থ গ্রাহক

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৪ জুলাই: মেলাঘরের রাম ঠাকুর আশ্রম সংলগ্ন একটি দোকানে মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস বিক্রির অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 24, 2026

শহরের জলনিকাশি ব্যবস্থার উন্নয়নে নতুন পাম্প স্টেশন, কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২৪ জুলাই: রাজধানী আগরতলার জলনিকাশি ব্যবস্থাকে আরও উন্নত ও কার্যকর করতে শহরের বিভিন্ন এলাকায় তিনটি নতুন পাম্প…

ByByReshmi Debnath Jul 24, 2026

সাব্রুমে প্রস্তাবিত আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন কেন্দ্র পরিদর্শনে যৌথ প্রতিনিধি দল

আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরায় আয়ুষ স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে প্রস্তাবিত আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top