News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক দিলীপ সরকারের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত
Image

প্রয়াত প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক দিলীপ সরকারের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

আগরতলা, ১ এপ্রিল: প্রাক্তন মন্ত্রী তথা প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হল বুধবার। এই উপলক্ষে চারিপাড়ায় তাঁর বাসভবনে একটি স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, বাধারঘাট এলাকার বিধায়িকা তথা প্রয়াত দিলীপ সরকারের কনিষ্ঠ ভগিনী মিনারানী সরকার, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মন্ডল সভাপতি মণীশ দেবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন উপস্থিত অতিথিরা প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের কর্মজীবন ও অবদান স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানান। বক্তারা তাঁর রাজনৈতিক জীবন, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা এবং সমাজের উন্নয়নে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top