News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৫৬-ধর্মনগর উপনির্বাচন: প্রস্তুতির তদারকিতে জেলাশাসক কার্যালয়ে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের বৈঠক
Image

৫৬-ধর্মনগর উপনির্বাচন: প্রস্তুতির তদারকিতে জেলাশাসক কার্যালয়ে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১২ মার্চ : আসন্ন ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতির শেষ পর্যায়ের তদারকি শুরু করেছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে নির্বাচন কমিশনের প্রধান সচিব এন. টি. ভুটিয়া এবং সচিব সন্তোষ কুমার দুবে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে আয়োজিত সভায় উত্তর ত্রিপুরার জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও), পুলিশ সুপার (এসপি), ধর্মনগরের মহকুমা শাসক (এসডিএম) সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করেন।

সভায় ভোটগ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, বুথভিত্তিক প্রস্তুতির অগ্রগতি এবং নির্বাচন আচরণবিধি কঠোরভাবে মেনে চলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জেলার নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকে বর্তমান প্রস্তুতির অগ্রগতির রিপোর্টও গ্রহণ করেন কমিশনের প্রতিনিধিরা।

বৈঠক শেষে কমিশনের প্রতিনিধি দল প্রস্তাবিত ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করেন। গণনার দিন নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় পরিকাঠামো সঠিকভাবে রয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখেন এন. টি. ভুটিয়া এবং সন্তোষ কুমার দুবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপনির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্বাচন কমিশনের এই সফরের পর প্রশাসনের বিভিন্ন স্তরে তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির আশ্বাসও দেওয়া হয়েছে।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top