News Flash

  • Home
  • বিদেশ
  • ঢাকায় বৈঠক-পর্ব: দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদারে কাজ চালিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ
Image

ঢাকায় বৈঠক-পর্ব: দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদারে কাজ চালিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ

ঢাকা, ৩ মার্চ (আইএএনএস): ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার ঢাকায় একাধিক বৈঠক করেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সদ্য গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় উঠে আসে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক।

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইকমিশনার সাক্ষাৎ করেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে। বৈঠকে স্থানীয় প্রশাসনিক কাঠামো ও পল্লী উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

দুই পক্ষই গ্রামীণ অর্থনীতি, কৃষি সমবায়, তৃণমূল স্তরে আর্থিক সক্ষমতা বৃদ্ধি-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে সম্মত হন। ভারতীয় হাইকমিশন সামাজিক মাধ্যম ‘এক্স’-এ জানায়, ভারত-বাংলাদেশ সম্পর্ক মূলত জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক লাভের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সহযোগিতায় ভারত প্রস্তুত।

এর আগে মঙ্গলবারই হাইকমিশনার সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ-এর সঙ্গে। বৈঠকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যৌথ ত্যাগের ইতিহাসে গড়ে ওঠা দুই দেশের দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করা হয়। পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়।

রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-এর সঙ্গেও বৈঠক করেন প্রণয় ভার্মা। সেখানে নিরাপত্তা সহযোগিতা-সহ দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় হয়। এছাড়াও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান-এর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গেও বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। তখনও তিনি নতুন সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের আগ্রহের কথা জানান।

উল্লেখ্য, প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস-এর ১৮ মাসের মেয়াদকালে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা ও ভারত-বিরোধী বক্তব্যের জেরে দুই দেশের সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল বলে কূটনৈতিক মহলে মত। সাম্প্রতিক বৈঠকগুলি সেই প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কের পুনর্মূল্যায়ন ও পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে।

Releated Posts

বালুচিস্তানে আরও এক ছাত্রের মৃতদেহ উদ্ধার, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মানবাধিকার সংগঠনের

কোয়েটা, ৪ এপ্রিল(আইএএনএস): পাকিস্তানের বালুচিস্তানে আরও এক বালুচ ছাত্রকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠল একটি মানবাধিকার…

ByByNews Desk Apr 4, 2026

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ২ শিশু, আহত প্রায় ৩০: তালিবান দাবি

কাবুল, ৩ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মায়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সেনা প্রধান মিন অং হ্লাইং

নেপিদো, ৩ এপ্রিল(আইএএনএস): মায়ানমারের সামরিক শাসক মিন অং হংলাং দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনজন প্রার্থীর মধ্যে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে পাকিস্তান সরকারকে তীব্র সমালোচনা মানবাধিকার সংস্থার

ইসলামাবাদ, ৩ এপ্রিল(আইএএনএস): ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে জ্বালানির দাম ব্যাপক হারে বাড়ানোর সিদ্ধান্তে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করল দেশের…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top