News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গভীর রাতে লেম্বুতুলীতে পুলিশের হানা, বিপুল পরিমাণ পাচার সামগ্রী উদ্ধার
Image

গভীর রাতে লেম্বুতুলীতে পুলিশের হানা, বিপুল পরিমাণ পাচার সামগ্রী উদ্ধার

বিশালগড়, ১৮ জানুয়ারি:
গভীর রাতে লেম্বুতুলী হাজারী চৌমুহনীর বণিক বাড়িতে হানা দিল বিশালগড় থানার পুলিশ। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের শাসকদল আশ্রিত নেশা ও চোরাচালান কারবারের অন্যতম বড় মাফিয়া হিসেবে পরিচিত বুরো বণিকের ঠেকে এই অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অভিযান চলাকালীন বুরো বণিকের বাড়ি থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ট্রাক ভর্তি দামী কাপড়, মোবাইল ফোনের ডিসপ্লে, বাজি তৈরিতে ব্যবহৃত সামগ্রী সহ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য রাখা বিপুল পরিমাণ বারুদের প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান।

এছাড়াও বাড়ির পেছনের অংশে অবৈধভাবে গড়ে তোলা একটি গাঁজা বাগান শনাক্ত করে পুলিশ। পরে সেই গাঁজা গাছগুলি ধ্বংস করে আগুন লাগিয়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোটা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

রাজ্য সরকার আগরতলা শহরকে অত্যাধুনিক শহর হিসাবে গড়ে তোলার পাশাপাশি তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করার কাজও করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: আধুনিক শহর ও আধুনিক গ্রাম গড়ার মধ্য দিয়েই গড়ে তোলা হবে এক উন্নত…

ByByReshmi Debnath Jul 23, 2026

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক দাবি তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 23, 2026

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top