News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় বাইপাসে বেপরোয়া গাড়ির ধাক্কা, আহত বিদ্যুৎ নিগমেরচালক, অভিযুক্ত আটক
Image

বিশালগড় বাইপাসে বেপরোয়া গাড়ির ধাক্কা, আহত বিদ্যুৎ নিগমেরচালক, অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৭ জুন: বিশালগড় বাইপাসে ফের পথ দুর্ঘটনা। রবিবার নারাওয়ারা এলাকায় একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হন বিদ্যুৎ নিগমের এক চালক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অভিযুক্ত গাড়িচালককে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগমের ম্যানেজার বাইথাং দেববর্মা তাঁর সরকারি গাড়িটি সার্ভিসিংয়ের জন্য নারাওয়ারা এলাকার একটি সার্ভিসিং সেন্টারে পাঠিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি নিজেও সেখানে পৌঁছান। সেই সময় সার্ভিসিং সেন্টারের বাইরে রাস্তার ধারে গাড়িটি দাঁড় করানো ছিল।

অভিযোগ, আগরতলার দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি এবং একটি মোটরবাইকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হন বিদ্যুৎ নিগমের চালক তুষার দেববর্মা। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত গাড়িচালক জোটন পাষাণকে আটক করেন এবং বিশালগড় থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

বিদ্যুৎ নিগমের ম্যানেজার বাইথাং দেববর্মা অভিযোগ করেন, অভিযুক্ত চালক অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। তার দাবি, প্রায় ১০০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছেন। তিনি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়ের করবেন বলেও জানান।

ঘটনার তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিশালগড় বাইপাসে বেপরোয়া যান চলাচল এবং অপর্যাপ্ত নজরদারির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়ক নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার দাবি উঠেছে।

Releated Posts

দু’বছরের বকেয়া বিল পরিশোধের দাবিতে টিএসইসিএলের এমডির দ্বারস্থ ঠিকাদার সমিতি

আগরতলা, ২৩ জুলাই: দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধ না হওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমূল স্তরে দলের নীতি পৌঁছে দেওয়ার আহ্বান প্রদেশ বিজেপি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২২ জুলাই:দলের আদর্শ ও নীতিকে তৃণমূল স্তরে আরও শক্তিশালীভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানালেন প্রদেশ বিজেপির…

ByByReshmi Debnath Jul 23, 2026

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক অনুমান, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: অল্প বয়সে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জগহরিমুড়া এলাকায়…

ByByReshmi Debnath Jul 23, 2026

অফিস থেকে বাড়ি ফেরার পথে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের উপর দুঃসাহসিক হামলা, স্ত্রীকে সামনে রেখেই লুট; গ্রেপ্তার তিন অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ জুলাই: সিপাহিজলা জেলায় ফের দুঃসাহসিক হামলা ও লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অফিস থেকে বাড়ি…

ByByReshmi Debnath Jul 23, 2026
Scroll to Top