News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এনসিবিতে নতুন দায়িত্বে যাচ্ছেন গোমতীর এসপি ড. কিরণ কুমার কে
Image

এনসিবিতে নতুন দায়িত্বে যাচ্ছেন গোমতীর এসপি ড. কিরণ কুমার কে

আগরতলা, ৮ জুন : ত্রিপুরায় টানা সাত বছর জেলা পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর গোমতী জেলার পুলিশ সুপার (এসপি) ড. কিরণ কুমার কে শীঘ্রই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-তে যোগ দিতে চলেছেন। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে।

পুলিশ প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ড. কিরণ কুমার কে এসডিপিও থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কাঞ্চনপুরে কর্মরত অবস্থায় তিনি মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে বিভিন্ন জেলার পুলিশ সুপার হিসেবেও মাদক চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেন।

এছাড়াও ব্রু উদ্বাস্তুদের পুনর্বাসন প্রক্রিয়ায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিপুরা সফরের সময় নিরাপত্তা ব্যবস্থার তদারকিতেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এছাড়া রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগম ও সরকারি অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাও তাঁর নেতৃত্বে পরিচালিত হয়েছে।

উল্লেখ্য, অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ড. কিরণ কুমার কে ২০২২ সালে ‘আন্তরিক সুরক্ষা সেবা পদক’ লাভ করেন। পাশাপাশি দুইবার ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) কমেন্ডেশন ডিস্কে ভূষিত হন।

তাঁর এনসিবিতে যোগদান ত্রিপুরা পুলিশ প্রশাসনের জন্য যেমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি, তেমনি দেশের মাদকবিরোধী লড়াইয়ে তাঁর অভিজ্ঞতা নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top