News Flash

  • Home
  • দেশ
  • আজ নয়াদিল্লিতে কমনওয়েলথ স্পিকারদের ২৮তম সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Image

আজ নয়াদিল্লিতে কমনওয়েলথ স্পিকারদের ২৮তম সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি: আজ নয়াদিল্লিতে কমনওয়েলথভুক্ত দেশগুলির স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলন-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনের সভাপতিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

সম্মেলনে কমনওয়েলথের ৪২টি দেশের পাশাপাশি চারটি আধা-স্বায়ত্তশাসিত সংসদের মোট ৬১ জন স্পিকার ও প্রিসাইডিং অফিসার অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক স্তরে সংসদীয় ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

সম্মেলনে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠনে স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি সংসদীয় কাজকর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার, সাংসদদের উপর সামাজিক মাধ্যমের প্রভাব, সংসদ সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর নতুন উদ্যোগ এবং ভোটদানের বাইরেও নাগরিক অংশগ্রহণ কীভাবে আরও বাড়ানো যায়—এই সব বিষয়েও মতবিনিময় হবে।

এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

‘চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গেই আছি’, বিদ্রোহী সাংসদদের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের অচলাবস্থার মধ্যেই জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র বিভিন্ন শরিক দলের সাংসদদের নিয়ে বিশেষ…

ByBySandeep Biswas Aug 7, 2026

হোয়াটসঅ্যাপ ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দিল সরকার

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলের একটি ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দেওয়া হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

তীব্র স্লোগানে অচল লোকসভা, দিনের মতো মুলতবি অধিবেশন; বিরোধীদের আক্রমণ করলেন রিজিজু

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): শুক্রবার দুপুরে পুনরায় অধিবেশন শুরু হওয়ার পরই লোকসভায় তীব্র হইচই শুরু হয়। বিরোধী সাংসদরা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top