News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে যান দুর্ঘটনা, আহত একাধিক
Image

ফের দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে যান দুর্ঘটনা, আহত একাধিক

আগরতলা, ১৩ জানুয়ারি: গত ২৪ ঘণ্টার মধ্যে একই জাতীয় সড়কে ফের ভয়াবহ যানদুর্ঘটনার সংগঠিত হল। সোমবার গভীর রাতে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন হাসপাতাল চৌমুহনী এলাকায় জাতীয় সড়কে দুইটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় একটি বিলাসবহুল গাড়ির চালকসহ একাধিক যাত্রী গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে রয়েছেন আগন্তুক রায়, জয় দেবনাথসহ আরও কয়েকজন। সংঘর্ষের তীব্রতায় গাড়ি দুটির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে স্থানীয় মানুষজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টার মধ্যে এই একই সড়কে এটি তৃতীয় দুর্ঘটনা। একের পর এক দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও উঠেছে।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top