News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুমে আইনজীবীকে হুমকির অভিযোগে তীব্র উত্তেজনা, অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বার অ্যাসোসিয়েশন
Image

সাব্রুমে আইনজীবীকে হুমকির অভিযোগে তীব্র উত্তেজনা, অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বার অ্যাসোসিয়েশন

আগরতলা, ১২ জানুয়ারি: সাব্রুমে এক প্রবীণ আইনজীবীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক ও আইনি মহল। অভিযুক্ত সাব্রুমের মহকুমা শাসক অভিজিৎ সিং যাদব-এর বিরুদ্ধে প্রতিবাদে আজ সোমবার (১২ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য এসডিএম কোর্ট ও দলিল সংক্রান্ত সমস্ত কাজ বয়কটের ডাক দিয়েছে সাব্রুম বার অ্যাসোসিয়েশন।

জানা গেছে, গত ৭ জানুয়ারি নগর পঞ্চায়েত ভবনে অবস্থিত অস্থায়ী কোর্ট রুমে একটি মামলার শুনানিকালেই এই বিতর্কিত ঘটনাটি ঘটে। অভিযোগকারী প্রবীণ আইনজীবী রতন নাথ জানান, তাঁর দীর্ঘ ২২ বছরের পেশাগত জীবনে তিনি কখনও এ ধরনের অবমাননাকর আচরণের সম্মুখীন হননি।

শুক্রবার সাব্রুম বার অ্যাসোসিয়েশনের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সম্পাদক অ্যাডভোকেট আপন দত্ত বলেন, বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষায় এই ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত অত্যন্ত জরুরি। ইতিমধ্যেই অভিযুক্ত মহকুমা শাসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সোমবার সাব্রুম আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীরা। তাঁরা স্পষ্ট হুঁশিয়ারি দেন, দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে এই আন্দোলন সারা ত্রিপুরা জুড়ে ছড়িয়ে দেওয়া হবে।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top