News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবার বিশাল চালান জব্দ, বাড়ির মালিক পলাতক,ধৃত এক
Image

বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবার বিশাল চালান জব্দ, বাড়ির মালিক পলাতক,ধৃত এক

ধর্মনগর, ১২ জানুয়ারি: মুখ্যমন্ত্রীর মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী ও কদমতলা থানার পুলিশ। রবিবার রাতে এসবি গোয়েন্দা দপ্তরের গোপন খবরের ভিত্তিতে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে কদমতলা থানাধীন ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী ইছাইপাড় এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যদিও অভিযানের খবর পেয়ে বাড়ির মালিক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা গেছে, ইয়াকুবনগরস্থিত বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়ন ও কদমতলা থানার পুলিশের যৌথ অভিযানে ইছাইপাড় এলাকার বাসিন্দা তাজ উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাড়ি থেকে ১০টি প্যাকেটে মোট ১,৯২৯টি ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ফোন, ভারতীয় মুদ্রায় ৭৭ হাজার ৯১০ টাকা এবং বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৭৭ টাকা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালীন বাড়ির মালিক তাজ উদ্দিন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নিজাম উদ্দিন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত নিজাম উদ্দিন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতা মৃত সকাই মিয়া।

কদমতলা থানার সেকেন্ড অফিসার ইনচার্জ রেমুলাস সাংমা জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১৯ লক্ষ ২৯ হাজার টাকা। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান জারি আছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এই এলাকাটি দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের একটি নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে মাদক কারবারিদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি সহ উদ্ধারকৃত নেশা সামগ্রী, নগদ অর্থ ও মোবাইল ফোন সোমবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে। এখন দেখার বিষয়, এই চক্রের মূল মাস্টারমাইন্ড তথা পলাতক বাড়ির মালিক তাজ উদ্দিনকে গ্রেপ্তারে পুলিশ কতটা তৎপরতা দেখাতে পারে।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top