News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় সড়কে দুর্ঘটনা, গভীর খাদে পড়ল পণ্যবোঝাই ট্রাক, আহত ২
Image

জাতীয় সড়কে দুর্ঘটনা, গভীর খাদে পড়ল পণ্যবোঝাই ট্রাক, আহত ২

আগরতলা, ১২ জানুয়ারি: শান্তিরবাজার মহকুমায় ৮ নম্বর জাতীয় সড়কে ফের একটি পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে বীরচন্দ্র মনু লাচি ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি ছয় চাকার পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিলোনিয়ার একটি শপিং কমপ্লেক্সের বিভিন্ন সামগ্রী বোঝাই করে ট্রাকটি আগরতলার দিক থেকে আসছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভোরবেলার সময় চালকের অসাবধানতার কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মনু মনপাথর থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী এবং শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।

আহত চালকের নাম বিনয় বিশ্বাস (৩০), বাড়ি কলকাতার নদীয়া জেলায় বলে জানা গেছে। অপর আহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। চালকের শারীরিক অবস্থা, গাড়ির যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণ এই দুর্ঘটনার পেছনে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top