News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তরজেলা সফরকালে সীমান্ত পরিকাঠামো পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Image

উত্তরজেলা সফরকালে সীমান্ত পরিকাঠামো পরিদর্শন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১১ জানুয়ারি: উত্তর ত্রিপুরা জেলা সফরকালে সেখানের গুরুত্বপূর্ণ সীমান্ত প্রবেশদ্বারগুলির পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।
সফরের সময় তিনি ত্রিপুরা–অসম সীমান্তে অবস্থিত চুড়াইবাড়ি চেকপোস্ট ও চুড়াইবাড়ি থানার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পাশাপাশি ধর্মনগর এলাকায় অবস্থিত স্টোন ক্রাশিং সাইট এবং আইওসিএল ডিপোও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে সেখানে থাকা পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক কার্যক্রমের খোঁজখবরও নেন। মুখ্যমন্ত্রী বলেন, চুড়াইবাড়ি চেকপোস্ট উত্তর-পূর্ব ভারতের সঙ্গে ত্রিপুরার সংযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। তাই এর সুষ্ঠু পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করা রাজ্য সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
রাজ্যের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে এ ধরনের সরেজমিন পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে খবর।

Releated Posts

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

স্মার্ট সিটির নামে দুর্ভোগ, আগরতলার বেহাল দশার প্রতিবাদে পথে সদর জেলা কংগ্রেস

আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top