News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিমুলতলীতে হিংসা কবলিত এলাকা পরিদর্শনে বাধা, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস
Image

শিমুলতলীতে হিংসা কবলিত এলাকা পরিদর্শনে বাধা, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস

কুমারঘাট, ১১ জানুয়ারি :
ফটিকরায় থানাধীন শিমুলতলী এলাকায় সংঘটিত ভয়াবহ হিংসা ও অগ্নিসংযোগের ঘটনার পর ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারগুলোর পাশে দাঁড়াতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে কংগ্রেস নেতৃত্ব—এমনই অভিযোগ উঠেছে।

আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছান কংগ্রেস পরিষদীয় দলনেতা তথা বিধায়ক বিরজীৎ সিনহা এবং ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান। অভিযোগ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলা ও পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের আটকে দেওয়া হয়।

উল্লেখ্য, গতকাল শিমুলতলী এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক বসতবাড়ি, দোকানপাট ও গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। মুহূর্তের মধ্যেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে বহু পরিবার ঘরছাড়া হন। ঘটনার পর থেকে এলাকায় চরম নিরাপত্তাহীনতা ও ভয়ের পরিবেশ বিরাজ করছে।

এই প্রেক্ষাপটে আজ সকালে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে গেলে কংগ্রেস নেতৃত্বকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টিকে “গণতান্ত্রিক অধিকার হরণ” বলে তীব্র ভাষায় নিন্দা করেছেন বিরজীৎ সিনহা। তিনি বলেন,
“হিংসার শিকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলাই যদি অপরাধ হয়, তাহলে রাজ্যে গণতন্ত্র বলে আর কিছু অবশিষ্ট নেই। প্রশাসন কার স্বার্থে সত্য আড়াল করতে চাইছে—সেই প্রশ্ন উঠছেই।”

ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামানও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন,
“ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারগুলো আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অথচ তাঁদের পাশে দাঁড়াতে গেলে কংগ্রেসকে বাধা দেওয়া হচ্ছে। এটা শুধু দুঃখজনক নয়, ভয়ঙ্কর ইঙ্গিতবাহী।”

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে—হিংসা কবলিত এলাকায় জনপ্রতিনিধিদের প্রবেশে বাধা দিয়ে প্রশাসন কী আড়াল করতে চাইছে? ক্ষতিগ্রস্তদের কণ্ঠ কি ইচ্ছাকৃতভাবেই রুদ্ধ করা হচ্ছে?

শিমুলতলীতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তার নামে কড়া পুলিশি পাহারা থাকলেও সাধারণ মানুষের আস্থা ফেরেনি। প্রশাসনের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন।

______

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top