News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৬’শের ভোটে বঙ্গ তৃণমূলকে বিসর্জন দিতে প্রস্তুতি নিয়ে ফেলেছেন বঙ্গবাসী : সাংসদ বিপ্লব
Image

২৬’শের ভোটে বঙ্গ তৃণমূলকে বিসর্জন দিতে প্রস্তুতি নিয়ে ফেলেছেন বঙ্গবাসী : সাংসদ বিপ্লব

আগরতলা, ১০ জানুয়ারি : ২৬’শের ভোটে বঙ্গ তৃণমূলকে বিসর্জন দিতে প্রস্তুতি নিয়ে ফেলেছেন বঙ্গবাসী। পশ্চিমবঙ্গে গুন্ডামি করে নির্বাচন জয়ী সম্ভব নয়। আজ বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা আয়োজিত পরিবর্তন সংকল্প সভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে সাংসদ বিপ্লব কুমার দেব।

সভায় বিপ্লব কুমার দেব বলেন, বঙ্গের মানুষ তৃণমূলের রাজনীতি থেকে মুক্তি পেতে চায়। বিজেপি সরকার জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে। আগামী নির্বাচনে তৃণমূলকে জনমঞ্চে পরাজিত করা হবে। এদিন তিনি নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছে। তাঁর অভিযোগ, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সব দিয়েছেন, কিন্তু তিনি বিনিময়ে বাংলাকে অনুপ্রবেশকারী দিয়েছেন।

এদিন তিনি আরও বলেন, মানুষ তৃণমূল কংগ্রেস থেকে মুক্তি চায়। কিন্তু বাংলার মানুষকে তৃণমূল সরকারকে উৎখাত করতে লড়াই করতে হবে। তারপরই বাংলার মানুষ ভয়মুক্ত জীবন কাটাতে পারবেন। তাই বিজেপি গঠনতন্ত্র শৃঙ্খলা মেনে রাজ্যের প্রতিটি জেলা, মণ্ডল ও ব্লকে সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top