News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অগ্নিকাণ্ডে ভাড়াটিয়া ঘর ভস্মীভূত, পুড়ে ছাই বাইক
Image

অগ্নিকাণ্ডে ভাড়াটিয়া ঘর ভস্মীভূত, পুড়ে ছাই বাইক

আগরতলা, ১০ জানুয়ারি: আগুনে পুড়ে ছাই দুটি ঘর সহ একটি। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনে পুড়ে ছাই ওই ঘর। গতকাল গভীর রাতে ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাজনগর গ্রামের বাসিন্দা উৎপল কান্তি রায়ের বাড়ির একটি ভাড়াটিয়া ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ওই অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে হঠাৎ করেই ওই ভাড়াটিয়া ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। তাঁদের চিৎকার চেঁচামেচিতে বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা ছুটে গিয়েছেন। ওই সময় ভাড়াটিয়া ঘরে কেউ ছিল না বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্রসহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় পাশে রাখা একটি বাইক।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। পরে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

স্মার্ট সিটির নামে দুর্ভোগ, আগরতলার বেহাল দশার প্রতিবাদে পথে সদর জেলা কংগ্রেস

আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

পূর্ব থানার বিশেষ অভিযানে মাদক কারবার ও নেশা সেবনের অভিযোগে ২৩ জন আটক, উদ্ধার নেশাসামগ্রী

আগরতলা, ৭ আগস্ট: রাজ্যজুড়ে চলমান নেশা বিরোধী অভিযানের অংশ হিসেবে পূর্ব থানার পুলিশ শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top