News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জগহরিমুড়া শিবকালী মন্দিরে পুজো দিলেন সাংসদ রাজীব
Image

জগহরিমুড়া শিবকালী মন্দিরে পুজো দিলেন সাংসদ রাজীব

আগরতলা, ১০ জানুয়ারি: জগহরিমুড়া শিবকালী মন্দিরে পুজো দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সোমনাথ মন্দিরসহ বিভিন্ন সনাতনী ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর অতীতে সংঘটিত আক্রমণ এবং পরবর্তী সময়ে সেগুলির পুনরুদ্ধারের ইতিহাস মানুষের সামনে তুলে ধরতেই বছরব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে এই পূজার্চনার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১০২৬ সালের জানুয়ারি মাসে গজনীর মাহমুদ সোমনাথ মন্দিরে আক্রমণ চালিয়ে তা ধ্বংস করেছিলেন। ২০২৬ সালে সেই বর্বর আক্রমণের এক হাজার বছর পূর্তি হচ্ছে। বিশ্বাস ও সভ্যতার এই মহান প্রতীকের এক হাজার বছরের সহনশীলতা, পুনরুত্থান ও ধারাবাহিকতাকে স্মরণ ও সম্মান জানাতে চলতি বছরকে “সোমনাথ স্বাভিমান পর্ব” হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিহাস অনুযায়ী, ওই আক্রমণটি টানা তিন দিন—৮, ৯ ও ১০ জানুয়ারি
চলেছিল। এই হৃদয়বিদারক ঘটনার স্মরণে এবং সোমনাথের অখণ্ডতা ও চিরন্তন শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ১০ জানুয়ারি দেশের সর্বত্র শিবালয়ে ওঙ্কার মন্ত্র জপের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবেই আজ জগহরিমুড়া এলাকার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির শিবালয়ে এলাকাবাসীর সঙ্গে একযোগে নাম জপে অংশগ্রহণ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top