News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজধানীর রামনগরে রিক্সা চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা
Image

রাজধানীর রামনগরে রিক্সা চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ২ জানুয়ারি: রাজধানী আগরতলার রামনগর এলাকার নিবেদিতা ক্লাব সংলগ্ন এলাকায় এক রিক্সা চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আক্রান্ত রিক্সা চালকের নাম দিদার হোসেন। তার অভিযোগ, নাম বলার পরই তিনি মুসলমান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত—এ কথা জানতে পেরে কয়েকজন যুবক তার ওপর আচমকা হামলা চালায় এবং মারধর শুরু করে। গুরুতরভাবে আহত অবস্থায় তিনি কোনও মতে ঘটনাস্থল থেকে রক্ষা পান।

পরবর্তী সময়ে দিদার হোসেন পশ্চিম আগরতলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, সম্প্রতি বাংলাদেশের হিন্দু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই তাকে মুসলিম পরিচয়ের কারণে মারধর করা হয়েছে।

ঘটনার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় যাতে সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে বলে জানা গেছে।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top