News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শুরু ১৩ই মার্চ
Image

ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শুরু ১৩ই মার্চ

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে৷ প্রথা অনুযায়ী, ইংরেজি বছরের প্রথম অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে৷ ওই অধিবেশনে রাজ্য সরকার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ করবে৷ ১৩তম ত্রিপুরা বিধানসভার ৯ম অধিবেশন আগামী ১৩ই মার্চ থেকে শুরু হওয়ার বিষয়ে আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর পক্ষ থেকে ত্রিপুরা বিধানসভার সচিব এ কে নাথ আজ এই বিজ্ঞপ্তি জারি করেছেন৷

এদিকে, আসন্ন বাজেট অধিবেশনকে সামনে রেখে গত বাজেট বক্তৃতায় ঘোষিত বিভিন্ন প্রকল্প ও প্রতিশ্রুতির বাস্তবায়ন খতিয়ে দেখতে বুধবার সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সচিবালয়ে তাঁর দপ্তরে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে ২০২৫–২৬ অর্থবর্ষের বাজেট বক্তৃতায় ঘোষিত নানা পদক্ষেপের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, আজ সচিবালয়ে আমার দপ্তরে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ২০২৫–২৬ অর্থবর্ষের বাজেট বক্তৃতায় ঘোষিত নানা সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আগামী মাসে নির্ধারিত বাজেট অধিবেশনের আগে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট পেশের আগে আগের বাজেটে দেওয়া প্রতিশ্রুতিগুলির বাস্তব অবস্থা পর্যালোচনা করতেই এই উদ্যোগ বলে সূত্রের খবর।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top