News Flash

  • Home
  • মুখ্য খবর
  • “বাল্য বিবাহ মুক্ত ভারত” সচেতনতা অভিযানের সূচনা পশ্চিম জেলায়
Image

“বাল্য বিবাহ মুক্ত ভারত” সচেতনতা অভিযানের সূচনা পশ্চিম জেলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন-এর উদ্যোগে মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে “বাল্য বিবাহ মুক্ত ভারত” বিষয়ক বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযানের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশন-এর চেয়ারপার্সন ঝর্না দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা সহ কমিশনের অন্যান্য সদস্য ও আধিকারিকরা।

অনুষ্ঠানের সূচনায় সবুজ পতাকা নেড়ে একটি প্রচার গাড়ির যাত্রা শুরু করা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রচার গাড়িটি পশ্চিম জেলার বিভিন্ন এলাকায় পরিভ্রমণ করে বাল্য বিবাহের ক্ষতিকর দিক, আইনগত বিষয় এবং সামাজিক প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবে। আগামী ৮ মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই প্রচার গাড়িটি ভ্রমন করবে বলে জানিয়েছেন আধিকারিক গণ।

কমিশনের এক আধিকারিক জানান, বাল্য বিবাহ প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত  জরুরি। এই প্রচার অভিযান সেই সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top