News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্তমানে সাংবাদিকরাই একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত, সে ক্ষেত্রে কিছু বলার নেই : মুখ্যমন্ত্রী
Image

বর্তমানে সাংবাদিকরাই একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত, সে ক্ষেত্রে কিছু বলার নেই : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ ফেব্রুয়ারী: সাংবাদিক যদি অপর সাংবাদিকের সঙ্গে অশোভনীয় আচরণ করেন সে ক্ষেত্রে কিছু বলার নেই। বর্তমানে সাংবাদিকরা একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত। তবে এই বিষয়টি সাংবাদিক মহলের অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। উদয়পুরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এভাবেই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

মুখ্যমন্ত্রী বলেন, সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত শালীনতা বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে সাংবাদিকদের মধ্যেই পারস্পরিক বিবাদ ও ঝগড়ার ঘটনা সামনে আসছে। সাংবাদিকদের মধ্যে যদি এ ধরনের অশোভন আচরণ ঘটে, তা কোনোভাবেই কাম্য নয়।

এদিন তিনি আরও জানান, উদয়পুরে প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদকের সঙ্গে যে আচরণের অভিযোগ উঠেছে, সে বিষয়ে পুলিশকে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, সাংবাদিকরাই যদি একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত থাকেন, সে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আলাদা করে কিছু বলার সুযোগ থাকে না।

Releated Posts

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top