News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চড়িলাম রামকৃষ্ণ আশ্রম এলাকায় পণ্যবাহী গাড়ি উল্টে চাঞ্চল্য
Image

চড়িলাম রামকৃষ্ণ আশ্রম এলাকায় পণ্যবাহী গাড়ি উল্টে চাঞ্চল্য

আগরতলা, ১১ ফেব্রুয়ারী : নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে গেল একটি পণ্যবাহী গাড়ি। আজ ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে যায় চড়িলাম রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দাদের। ওই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা পণ্যবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানেই উল্টে যায়। গাড়ি উল্টানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়, আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন এলাকার মানুষজন। ঘটনায় গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top