News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে সিপিআইএমের সুবিশাল মিছিল, ১২ ফেব্রুয়ারির সর্বভারতীয় ধর্মঘট সফল করার আহ্বান
Image

ধর্মনগরে সিপিআইএমের সুবিশাল মিছিল, ১২ ফেব্রুয়ারির সর্বভারতীয় ধর্মঘট সফল করার আহ্বান

ধর্মনগর, ৯ ফেব্রুয়ারি: আগামী ১২ ফেব্রুয়ারি সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে ধর্মনগর শহরে এক সুবিশাল মিছিলের আয়োজন করে সিপিআইএম। ধর্মনগর নোয়াপাড়া স্থিত সিপিআইএম কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে শ্রম কোড বাতিল, এম জি এম রেগার  নাম পরিবর্তন না করা-সহ একাধিক দাবি তুলে ধরা হয়। কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে এবং শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়।

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, সিপিআইএম উত্তর জেলা সম্পাদক অভিজিৎ দে, ধর্মনগর বিভাগের সম্পাদক রতন রায় সহ দলের বহু বরিষ্ঠ নেতৃত্ব ও কার্যকর্তারা। মিছিল জুড়ে ছিল স্লোগান , যার মাধ্যমে ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top