News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনিয়া রেল স্টেশনে যৌথ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার
Image

বিলোনিয়া রেল স্টেশনে যৌথ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার

আগরতলা, ৮ ফেব্রুয়ারী: আজ সকালে বিলোনিয়া রেল স্টেশনে রেল পুলিশ (জিআরপি) ও বিএসএফ-এর যৌথ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা যায় নি।

জানা গেছে, সকালবেলা স্টেশনে তল্লাশি অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে অবস্থান করা দুই ব্যক্তি পুলিশকে দেখতে পেয়ে ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার ওজন আনুমানিক ২০ কেজি।

ঘটনার পর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে জিআরপি। পুলিশ মনে করছে, এর সঙ্গে একটি বড় মাদক পাচার চক্রের যোগসূত্র থাকতে পারে। তদন্ত চলছে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top