News Flash

Image

হাঁপানিয়া এলাকা থেকে এক রোহিঙ্গা যুবক আটক

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: হাঁপানিয়া এলাকা থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আমতলী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবক গত দুই মাস ধরে হাঁপানিয়া এলাকায় বসবাস করছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক যুবকের নাম কাবিল আনম। সে মায়ানমারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হয়েছে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য মিলেছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি বা চক্রের সন্ধান পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। এই যুবক কীভাবে ওই এলাকায় এসে বসবাস করছিল, তার পরিচয়পত্র ও গতিবিধি নিয়ে তদন্ত চলছে।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top