News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তিরবাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু এক  মহিলার
Image

শান্তিরবাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু এক  মহিলার

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: শান্তিরবাজার পিটিজি অফিস সংলগ্ন আগরতলা–সাব্রুম  জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম গিরিবালা দেবনাথ। তাঁর বাড়ি শান্তিরবাজারের কেসি পাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, একটি টিপার গাড়ি (নম্বর: টিআর০৩-জি – ১৫০৯) ওই মহিলাকে সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয় সাধারণ মানুষ তাকে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর ঘাতক গাড়িটিকে ধরতে পথ চলতি সাধারণ মানুষ ধাওয়া করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিরবাজার থানার সেকেন্ড অফিসার সমীর বিশ্বাস। গাড়িটিকে আটক করার চেষ্টা চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক টিপার গাড়িটিকে ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top