News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেয়রের উপস্থিতিতে দুর্গা চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান, বেআইনি দখলের বিরুদ্ধে কঠোর বার্তা
Image

মেয়রের উপস্থিতিতে দুর্গা চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান, বেআইনি দখলের বিরুদ্ধে কঠোর বার্তা

আগরতলা, ৬ ফেব্রুয়ারি: রাজধানীর দুর্গা চৌমুহনী বাজারে মেয়রের উপস্থিতিতে আজ একটি উচ্ছেদ অভিযান সংগঠিত হয়। পুর প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য ছিল রাস্তা ও ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা চালানো ব্যক্তিদের সরিয়ে দেওয়া।

অভিযান চলাকালীন মেয়র সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতোই ধারাবাহিকভাবে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, যাঁরা বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা করছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিয়ম না মেনে ব্যবসা করলে প্রত্যেকের বিরুদ্ধেই এধরনের পদক্ষেপ নেওয়া হবে।

মেয়র আরও জানান, রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের সুবিধার্থে দিনের বিভিন্ন সময় এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। বেআইনি দখল রুখতে পুর প্রশাসন কোনও রকম আপস করবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

ভবিষ্যতেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় এ ধরনের অভিযান জারি থাকবে। অভিযানের ফলে দুর্গা চৌমুহনী বাজার এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Releated Posts

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top