News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবসরপ্রাপ্ত বিএসএনএল সুপারভাইজারের বাড়ি থেকে একাধিক মৃত পশু উদ্ধার, অঘোষিত শেল্টার হাউসের আড়ালে রোমহর্ষক ঘটনার অভিযোগ
Image

অবসরপ্রাপ্ত বিএসএনএল সুপারভাইজারের বাড়ি থেকে একাধিক মৃত পশু উদ্ধার, অঘোষিত শেল্টার হাউসের আড়ালে রোমহর্ষক ঘটনার অভিযোগ

আগরতলা, ৬ ফেব্রুয়ারী : শ্রীনগর মিলন চক্র এলাকায় অবসরপ্রাপ্ত বিএসএনএল সুপারভাইজার সুনীল চন্দ্র দাসের বাড়ি থেকে একাধিক মৃত কুকুর ও বিড়াল উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অঘোষিত শেল্টার হাউজের আড়ালে রোমহর্ষক ঘটনা চলছে, এমনটাই অভিযোগ এলাকাবাসীর।

জানা গিয়েছে, নিবেদিতা সেনগুপ্ত নামে এক মহিলা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে শেল্টার হাউসের নামে বিভিন্ন প্রকারের পশু উদ্ধার করে এনে রাখতেন। এমনকি বানরও এনে রাখতেন। কুকুর ও বিড়াল সেখানে রাখা হলেও, সঠিক পরিচর্যার অভাবে একের পর এক পশুর মৃত্যু ঘটে। অভিযোগ, মৃত পশুগুলি বাড়ির মধ্যেই ফেলে রাখা হতো, যার ফলে এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িটি থেকে অসহ্য দুর্গন্ধ বেরোচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও কোনও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত পশু কল্যাণ সংস্থা, এআরডিডি দপ্তর ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতর থেকে একাধিক মৃত পশু উদ্ধার করে। তাছাড়া, এলাকাবাসীর ধারণা কোনরকম বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে পারে বাড়ির লোকজনেরা।

ওই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হওয়ায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে পশুপ্রেমী সংগঠনগুলির পক্ষ থেকেও।

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top