News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৬ – ২৭ অর্থ বছরের বাজেট যথেষ্ট হতাশাব্যঞ্জক ও জনবিরোধী: বিরোধী দলনেতা
Image

২০২৬ – ২৭ অর্থ বছরের বাজেট যথেষ্ট হতাশাব্যঞ্জক ও জনবিরোধী: বিরোধী দলনেতা

আগরতলা, ১ ফেব্রুয়ারি: ২০২৬ – ২৭ অর্থ বছরের বাজেটকে হতাশাব্যঞ্জক জনবিরোধী বাজেট বলে উল্লেখ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন প্রতিবছরের মতো মুখরোচক কথায় ভর্তি এই বাজেট। গত ১০ ১১ বছর ধরে যা চলে আসছে গতানুগতিকভাবে এবারের বাজেটেও তাই লক্ষ্য করা গেছে। দেশের অর্থনীতি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে তা এবারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী দ্বারা পেশকৃত বাজেটে স্পষ্ট।

বিরোধী দলনেতা আরো বলেন, বর্তমান সরকার প্রতি বছরই অনুমান নির্ভর বাজেট পেশ করছে। ফলে বছরের আয় ও ব্যয় কত হবে তা অনুমান করে বাজেট পেশ করা হলেও যখন সংশোধিত বাজেট পেশ করা হয় তখন লক্ষ্য করা যায় আনুমানিক আয় এর ধারে কাছে পৌঁছাতে পারেনি এই সরকার। আয় বৃদ্ধি না হওয়ায় স্বাভাবিক ভাবেই জনহিত খাতে খরচ কমেছে বাড়ানো হয়নি। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সর্বক্ষেত্রে এই আয় কমে গেছে। বাজেটে এর কোন বৃদ্ধি হয়নি।

জনহিত খাতে বাজেট কমিয়ে কর্পোরেট ফার্মের ট্যাক্সের ছাড় দেওয়া হচ্ছে, এমন কি বড় বড় কর্পোরেট ব্যবসায়ীদের কর মুকুব করে দেওয়া হয়েছে। যার ফলেই অর্থনীতিতে এ প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন বিরোধীদল নেতা। কিন্তু অন্যদিকে ট্যাক্সের সাথে শুল্ক যোগ করা হচ্ছে। ফলে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বন্ধ হয়ে পড়েছে। কর্মসংস্থানের অভাব দেখা দিচ্ছে। সবকিছুর জন্য এই কেন্দ্রীয় বাজেটকেই দায়ী করলেন বিরোধী দলনেতা।

এদিকে বাজেটে ভিবি জি রাম জি প্রকল্পে প্রতিশ্রুতি অনুযায়ী কোন  অতিরিক্ত বাজেট যোগ করা হয়নি বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। এই বাজেটকে জনবিরোধী এবং হতাশাব্যঞ্জক বলেই উল্লেখ করেন তিনি। তার কথা এর ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। এবং সমাজের সকল স্তরের মানুষের উপর এই বাজেটের বিরূপ প্রভাব পড়বে বলে দাবি বিরোধীদল নেতার।

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top