News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাত্রাপুরে যৌথ বাহিনীর অভিযান, লক্ষাধিক গাঁজা গাছ নষ্ট
Image

যাত্রাপুরে যৌথ বাহিনীর অভিযান, লক্ষাধিক গাঁজা গাছ নষ্ট

আগরতলা, ১ ফেব্রুয়ারি: হাতেগোনা কয়েকদিন পরই গাঁজা ফসল তোলার সময়। ঠিক এই সময়ে যাত্রাপুর থানার উদ্যোগে যৌথ বাহিনী রবিবার বৃহৎ আকারের অভিযানে নেমে বিপুল পরিমাণ ফলন্ত গাঁজা গাছ কেটে আগুনে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে বলে দাবি পুলিশের।

যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন জানান, রবিবার সকাল প্রায় ৮টা থেকে অভিযান শুরু হয়। অভিযানে ৯ নম্বর টিএসআর ব্যাটালিয়নের জওয়ানদের পাশাপাশি ১৪, ১৫ ও ১১ নম্বর টিএসআর-এর জওয়ান এবং থানার অন্যান্য পুলিশ কর্মীরা অংশ নেন। সর্বমোট প্রায় ১০০ জন জওয়ান অভিযানে সামিল ছিলেন। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে টানা অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে বাহিনী থানায় ফিরে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার খাদ্যাখলা ও শালতলী কলোনি হয়ে পূর্বদিকে চণ্ডীর বাঁধের দক্ষিণাংশে অবস্থিত একাধিক গাঁজা বাগানে এই অভিযান চালানো হয়। মোট ৬৫টি ছোট-বড় প্লটে থাকা গাঁজা চাষ নষ্ট করা হয়েছে বলে দাবি। প্রায় ১ লক্ষ ২৫ হাজার ফলন্ত গাঁজা গাছ কেটে দেওয়া হয়েছে বলে ওসি জানান।

পুলিশের দাবি, কাটা গাছ থেকে যাতে পরে কেউ গাঁজা সংগ্রহ করতে না পারে, সেই কারণে কাটার পর সামান্য পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়।

ওসি স্মৃতিকান্ত বর্ধন জানান, সুযোগ বুঝে সামনের দিনগুলোতেও এ ধরনের অভিযান চালানো হবে।

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top