News Flash

  • Home
  • দিনের খবর
  • ছাত্রীকে যৌন নিগ্রহে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে
Image

ছাত্রীকে যৌন নিগ্রহে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

শিলিগুড়ি, ১১ অক্টোবর (হি.স.) : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নিগ্রহে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাল গবেষক ও ছাত্রছাত্রীরা। বুধবার রেজিস্ট্রারের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। এদিন ক্লাস বয়কট করে প্রতিবাদ মিছিলও বের করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বটানির বিভাগীয় প্রধান জ্ঞানবিকাশ ভাণ্ডারীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক ছাত্রী। ওই ছাত্রী জুনিয়ার রিসার্চ ফেলো হিসাবে জ্ঞানবিকাশের অধীনে গবেষণা করছেন। গবেষণার সুপারভাইজার হওয়ার সুযোগে ভয় দেখিয়ে দিনের পর দিন অভিযুক্ত শিক্ষক তাঁকে যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ ওই ছাত্রীর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), ইউজিসির যৌন নির্যাতন সংক্রান্ত কমিটি এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে লিখিত অভিযোগপত্র পাঠিয়েছেন তিনি। অভিযোগের কথা স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপনকুমার রক্ষিত। ইউজিসির নির্দেশিকা মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সোমবার রাতেই লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই ছাত্রী।

ছাত্রীর অভিযোগ, ২০২২ সালের মার্চ মাসে তিনি অভিযুক্ত শিক্ষকের ল্যাবে কাজে যোগ দেন। তারপর থেকেই নানা অছিলায় খারাপভাবে গায়ে হাত দিতেন ওই শিক্ষক। তাঁর বাইকে চেপে ঘুরতে কার্যত বাধ্য করা হত। ফাঁকা ল্যাবরেটরির ভেতরেই তাঁকে যৌন নিগ্রহ করা হয়। কাউকে কিছু জানালে তাঁর শিক্ষাজীবন নষ্ট করে দেওয়ারও হুমকি দেন অভিযুক্ত। অভিযোগপত্রে ছাত্রীটি উল্লেখ করেছেন, তাঁকে মাঝেমধ্যেই দার্জিলিংয়ের হোটেলে এবং শিলিগুড়ি শহরে তাঁর ফাঁকা বাড়িতে রাত কাটানোর কুপ্রস্তাব দিয়েছেন ওই শিক্ষক।

শিক্ষামন্ত্রীকে পাঠানো অভিযোগপত্রে ছাত্রীর দাবি, অভিযুক্ত শিক্ষক তাঁর পূর্বের কর্মস্থল শিলিগুড়ি কলেজেও একই ঘটনা ঘটিয়েছেন। অভিযোগের প্রমাণ হিসাবে একাধিক কথোপকথনের রেকর্ডিং, হোয়াটসঅ্যাপ মেসেজ ইত্যাদি জমা দিয়েছেন অভিযোগকারী। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিজের নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে গবেষণার কাজ যাতে শেষ করতে পারেন তার ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন তিনি।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বক্তব্য, ‘আমরা অভিযোগ পেয়েছি। সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি (আইসিসি)-র পদস্থ আধিকারিকদের পদক্ষেপ করতে বলা হয়েছে। ইউজিসির নির্দেশিকা মেনে আইন অনুসারে যা যা করার সবকিছুই আমরা করছি।’

Releated Posts

দ্রুত অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা; উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২০২৬ আরও দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের…

ByByNews Desk Jun 22, 2026

রাজ্য বাজেট নিয়ে সতর্ক থাকার নির্দেশ মমতার, তড়িঘড়ি সমালোচনা না করার বার্তা দলীয় শিবিরে

কলকাতা, ২২ জুন (আইএএনএস): রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেওয়ার জন্য নিজের অনুগত তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026

গোরখপুরে নাবালকের হাতে একই পরিবারের তিনজন খুন, চাঞ্চল্য উত্তরপ্রদেশে

গোরখপুর, ২২ জুন : উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনার খবর সামনে এসেছে। অভিযোগ, ১৬ বছর…

ByByNews Desk Jun 22, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top