News Flash

  • Home
  • দিনের খবর
  • কামদুনি হত্যাকাণ্ডে দোষীদের সাজা বহাল রাখার দাবিতে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ
Image

কামদুনি হত্যাকাণ্ডে দোষীদের সাজা বহাল রাখার দাবিতে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ

বাঁকুড়া, ৮ অক্টোবর (হি. স.) কামদুনি হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্তদের সাজা বহাল রাখার দাবিতে আজ বাঁকুড়া শহরের মাচানতলা মোড়ে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় । মহিলা মোর্চার বাঁকুড়া জেলা সভানেত্রী ববিতা ব্যনার্জী, বিধায়ক নিলাদ্রী দানা বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ববিতা ব্যনার্জী বলেন, কামদুনি হত্যাকাণ্ডে দোষীদের মৃত্যু দন্ডের আদেশ দেন বিচারপতি। কিন্তু সম্প্রতি ওই সাজাপ্রাপ্ত দের মৃত্যু দন্ডের সাজা মকুব করে কারাবাসের আদেশ দিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস কামদুনির মত জঘন্য হত্যাকাণ্ডে জড়িতদের বাঁচানোর চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন এই জঘন্য হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে সমাজে এই ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top