News Flash

Image

ধারা বর্ষণ, জল থইথই গুয়াহাটি, শীঘ্র জল নিষ্কাষণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৭ অক্টোবর (হি.স.) : তিনদিনের ধারা বর্ষণের প্রভাবে নগর সভ্যতা হারিয়েছে গুয়াহাটি। বহু এলাকা জলবন্দি। ব্যস্ত নাগরিক জীবনের স্বাভাবিক কর্মকাণ্ডে জোর আঘাত হেনেছে বৃহস্পতিবার থেকে অবিরাম বৃষ্টিপাত। এককথায় জমা জলের তাণ্ডবে নাকাল মহানগরের নাগরিক জীবন। রাস্তাঘাটে সীমিত গাড়িঘোড়া, হাতেগোনা লোকজন, সিটিবাসও প্রায় ফাঁকা, অফিস-কাছারিতে নেই অন্যান্যদিনের মতো হইহুল্লোড়। এরই পরিপ্রেক্ষিতে বানভাসি এলাকা থেকে শীঘ্র জল নিষ্কাষণের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট দফতরের পাশাপাশি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

গুয়াহাটি মহানগর এবং পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চল কৃত্রিম বন্যার জলে প্লাবিত। রাজপথ-তো বটেই, অসংখ্য বসতবাড়ির ভিতরে কোমর জল। এরই পরিপ্রেক্ষিতে আজ বিভাগীয় মন্ত্রী ও আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরি ভিত্তিতে সভা করেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। সভায় বন্যার সাথে সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মুখ্যমন্ত্ৰী সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী ও আধিকারিকদের কাছ থেকে বৃষ্টিপাতের সমস্ত তথ্য, স্যাটেলাইট চিত্র এবং অন্যান্য কারণ শুনেন।

সব শুনে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব বন্যা প্রভাবিত এলাকাগুলি থেকে দ্রুত জল নিষ্কাষণ করে নাগরিকদের স্বস্তি দিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

জরুরি সভা শেষে মুখ্যমন্ত্রী তাঁর ‘এক্স’ হ্যান্ডলে তাঁর সরকারের সক্রিয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেছেন, ‘আমরা শহরের চারপাশে নদী প্রণালীকে শক্তিশালী করব, যা অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাতের প্রভাব প্রশমিত করতে সাহায্য করবে।’

গুয়াহাটির চাঁদমারি, নারেঙ্গি, নুনমাটি, বামুনিমৈদাম, অনিলনগর, নবীননগর, রাজগড়ের মতো বিস্তীর্ণ এলাকার রাজপথ সাগরের রূপ ধারণ করেছে। জল থইথই সর্বত্র। নবীননগর, অনিলনগরের বেশিরভাগ বসতবাড়ি কৃত্রিম বন্যার কবলে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাজারহাটও প্রায় ফাঁকা।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top