News Flash

  • Home
  • দিনের খবর
  • রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস
Image

রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। বুধবার কংগ্রেস দলের তরফে জানানো হয়েছে যে, রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান আসলে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি কর্মসূচি। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে রামলালার অভিষেক অনুষ্ঠানের জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রামেশ বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, “কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং অধীর রঞ্জন চৌধুরী সম্মানের সঙ্গে এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করছেন, কারণ এই অনুষ্ঠানটি স্পষ্টতই একটি আরএসএস-বিজেপির অনুষ্ঠান।”

জয়রাম রামেশ আরও বলেন, দেশের লক্ষ লক্ষ মানুষের রামের প্রতি আস্থা আছে। ধর্ম একটি ব্যক্তিগত বিষয়। রমেশ অভিযোগ করে আরও বলেন, বিজেপি এবং আরএসএস বছরের পর বছর ধরে রাম মন্দির নির্মাণকে রাজনৈতিক প্রকল্পে পরিণত করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে সফলের জন্য অসম্পূর্ণভাবে নির্মিত মন্দির উদ্বোধন করা হচ্ছে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top