News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাটি খুঁড়তে গিয়ে অচেনা খনিজ পর্দাথের সন্ধান, মূল্যবান খনিজ হওয়ার আশঙ্কা
Image

মাটি খুঁড়তে গিয়ে অচেনা খনিজ পর্দাথের সন্ধান, মূল্যবান খনিজ হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, ধলাই, ৯ জানুয়ারি : মহামূল্যবান খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ধলাই জেলার গঙ্গানগর ব্লকের রাজধন পাড়ায়। সেতু নির্মাণের জন্য উন্নত মানের মেশিন দিয়ে মাটি কাটার সময় এই খনিজ পদার্থের সন্ধান মিলেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, ধলাই জেলার গঙ্গানগর ব্লকের অধীন রাজধন পাড়ার মাটির নিচে আকাশি নীল রংয়ের বেশ কিছু খনিজ পদার্থ ভেসে ওঠেছে। এগুলি কী,এ নিয়ে হইচই পড়ে যায় এলাকায়। এগুলি কি ইথিলিয়াম বা লিথিয়াম,নাকি অন্য কিছু এ নিয়ে পাড়ার মানুষ  নিশ্চিত ।

সোমবার গঙ্গানগর ব্লকের রাজধন পাড়া এবং সতীরাম পাড়ার মাঝে  পাকা ব্রিজের নির্মাণ কাজ শুরু করে ধলাই প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থা। যা করা হচ্ছে জেলা গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে। ব্রিজ তৈরির জন্য ফকল্যান্ড দিয়ে মাটি কাটার পর প্রায় ২৫ ফুট নিচে খোঁজ মিলল রহস্যজনক আকাশি নীল রঙের খনিজ পদার্থ। যা উন্নত মানের মাটি কাটার যন্ত্র ফকল্যান্ড দিয়েও কাটা কঠিন হয়ে পড়েছে।

 বিষয়টি শোনার পর সেখানে ছুটে যান সংস্থার  প্রকৌশলী অনিমেষ সরকার,প্রজেক্ট ম্যানেজার দেবদাস চৌধুরী সহ অনেকেই।ব্রিজের এলাকা থেকে টুকরো খনিজ নিয়ে আসেন দুজনেই।প্রকৌশল এবং প্রজেক্ট ম্যানেজার উভয়েই মনে করছেন প্রত্যন্তের রাজধন পাড়ায় পাওয়া খনিজ পদার্থটি মহামূল্যবান জাতীয় কিছু হতে পারে।

সংস্থার প্রকৌশলীর মতে উঠে আসা খনিজটি যদি লিথিয়াম বা ইথিলিয়াম হয় তাহলে রাজ্যটি হতে পারে মূল্যবান খনিজের রাজ্য। অতিদ্রুত সেখানে এসে খনিজ পদার্থটিকে পরীক্ষার জন্য ভূতত্ত্ববিদদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।পাশাপাশি রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছে ধলাই প্রজেক্ট প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ।

ভূতত্ত্ববিদরা সেটা পরীক্ষা করে বলতে পারবেন সেটা আদৌ লিথিয়াম বা ইথিলিয়াম কিনা। উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরার মাটির তলায় রয়েছে অনেক মূল্যবান খনিজ পদার্থ। যদি গঙ্গানগর এলাকার রাজধন পাড়ার মাটির নিচে ইথিলিয়াম বা লিথিয়াম নামক খনিজ পদার্থ পাওয়া যায় তাহলে আশ্চর্যের কিছু থাকবে না। কৌতুহলী মানুষ  বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে অপেক্ষায় দিন গুনছেন।

Releated Posts

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

মহারাজা ইস্যুতে বিরোধীদের নিশানা, ‘দিমাগি নকশাল’ বলে আক্রমণ অরিন্দম দেবের

কৈলাসহর, ১৯ আগস্ট: মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে ঊনকোটি জেলায় একদিনের প্রবাস কর্মসূচিতে এসে রাজনৈতিক…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাবা-মা নিখোঁজ, অনিশ্চিত দুই শিশুর ভবিষ্যৎ, কাকার সামান্য আয়ে চলছে জীবন

আগরতলা, ১৯ আগস্ট: বাবা-মা নিখোঁজ। ফলে উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার জুরি পার এডিসি ভিলেজের রায়চন্দ্রপাড়ার দুই নাবালিকা এখন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

বীর বিক্রমের দূরদর্শিতায় গড়ে উঠেছিল আধুনিক ত্রিপুরা: মানিক সাহা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারতের সঙ্গে রাজ্যের সংযুক্তির ক্ষেত্রে মাণিক্য রাজবংশের গুরুত্বপূর্ণ অবদানের কথা…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top