News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাসপাতাল চত্ত্বর থেকে বাইক উধাও, তদন্তে পুলিশ
Image

হাসপাতাল চত্ত্বর থেকে বাইক উধাও, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি : আবারো জিবি হাসপাতাল চত্বর থেকে এক ব্যক্তির বাইক চুরি করে নিয়ে গেল চোর। শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে দেখা দেয় চাঞ্চল্য। চুরি যাওয়া বাইকের মালিক জানান ওনার রোগী ভর্তি রয়েছে জিবি হাসপাতালে। শুক্রবারও তিনি জিবি হাসপাতালে এসেছেন। কিন্তু বাইক নিয়ে আসেননি। ফলে রাতের বেলায় বিশালগড়স্থিত নিজ বাড়িতে যেতে সমস্যা হয়েছে। তাই এইদিন দুপুরে আসার সময় বাইক নিয়ে এসেছেন।

জিবি হাসপাতালের মেডিসিন ব্লকের সামনে বাইক রেখে রোগীর কাছে গিয়েছিলেন তিনি। ৩০ মিনিট পর তিনি জলের বোতল ক্রয় করতে যাওয়ার উদ্দেশ্যে বাইকের কাছে গিয়ে দেখতে পান ওনার বাইকটি নেই। সাথে সাথে তিনি ছুটে যান জিবি ফাঁড়ি থানায়। জিবি ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বারবার হাসপাতাল চত্তরে চুরির ঘটনায় হাসপাতালের নিরাপত্তার বিষয় নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top